ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পররাষ্ট্র উপদেষ্টা
‘তিস্তা নিয়ে ভারত-চীন দুই দেশের সঙ্গেই সহযোগিত সম্ভব’
ডুয়া নিউজ : তিস্তা ইস্যুতে বাংলাদেশ সরকার খোলামেলা অবস্থানে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘এক্ষেত্রে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সহযোগিতা সম্ভব। কোনোটাতে কোনো বাধা নেই।’
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।
সম্প্রতি বেইজিং সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিস্তা বহুমুখী প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানান। এর আগে ব্যাংকক সফরে বিমসটেক সম্মেলনের অবসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হয়, যেখানে তিস্তার পানিবণ্টন ইস্যুও আলোচনায় উঠে আসে। এ দুই উদ্যোগের মধ্যে কোনটিতে বেশি অগ্রগতি হয়েছে—এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তোলা হয়।
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অগ্রগতি সময়সাক্ষেপ বিষয়। আমরা ঝট করে কোনোকিছু প্রত্যাশা করছি না। যেমন কালকে কেউ এসে তিস্তার সমস্যার সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা এমওইউ আছে নদীর পানি নিয়ে। এ ব্যাপারে আমরা ওপেন আছি। ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সহযোগিতা সম্ভব। কোনোটাতে কোনো বাধা নেই।”
তৌহিদ হোসেন জানান, “কোন দিক থেকে বা কোন প্রকল্পে সহায়তা নেওয়া আমাদের জন্য উপকারী হবে, তা আমরা মূল্যায়ন করব। সুবিধা বিবেচনা করেই পানিসম্পদ মন্ত্রণালয় তাদের কার্যক্রম পরিচালনা করবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব