ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নাসির হোসেনের দুই বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে প্রত্যাবর্তন
ডুয়া ডেস্ক : দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা নাসির সোমবার (৭ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে মাঠে ফেরেন।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে অংশ নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী বোলার হিসেবে ১০ ওভার বল করে ৩১ রানে ১ উইকেট নেন নাসির।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আইসিসির দুর্নীতি-বিরোধী শৃঙ্খলাবিধি অনুযায়ী নাসির তার নিষেধাজ্ঞার মেয়াদ সম্পন্ন করেছেন এবং সকল শর্ত পূর্ণ করেছেন। ফলে তিনি ৭ এপ্রিল ২০২৫ থেকে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের অনুমোদন পেয়েছেন।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগে অংশগ্রহণকালে নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। আইসিসির তদন্ত শেষে ২০২৪ সালের জানুয়ারিতে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মধ্যে ছয় মাস ছিল স্থগিত।
নিষেধাজ্ঞার কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে দেড় বছর কোনো ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ না পেয়ে, শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আইসিসির নির্ধারিত অ্যান্টি-করাপশন শিক্ষাসেশন সম্পন্ন করে নাসির পুনরায় খেলার অনুমতি পেয়েছেন।
একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য নাসির হোসেন বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মাঠে ফিরে তিনি নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে আত্মবিশ্বাসী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)