ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পিপিএম পদকে ভূষিত হলেন সেই পুলিশ সদস্য
ডুয়া ডেস্ক : ভালো কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বিষয়টি রোববার (০৬ এপ্রিল) জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন এবং জনশৃঙ্খলা রক্ষায় অভিনব পুলিশিং কৌশলের জন্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হয়েছে।
পূর্বে, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো, তবে রিয়াদের ক্ষেত্রে এই পদক ভিন্নভাবে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশে সর্বোচ্চ স্বীকৃতিটি হলো ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম), এরপর রয়েছে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)। এই দুই পদকে ভূষিত হলে একজন পুলিশ সদস্য এককালীন অর্থ এবং মাসিক ভাতা পান। বিপিএম পদকপ্রাপ্তদের এককালীন ১ লাখ টাকা এবং মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়। অন্যদিকে, পিপিএম পদকপ্রাপ্তদের এককালীন ৭৫ হাজার টাকা এবং মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়।
গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনের রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে গায়ে আঘাত না করে রাস্তায় লাঠি মেরে, পাশে বৈদ্যুতিক খুঁটিতে বাড়ি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ সদস্য রিয়াদ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে প্রশংসায় ভাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)