ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
অন্তর্বর্তী সরকার আমলে শেয়ারবাজারে ২০ হাজার নতুন বিও হিসাব
ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রায় ৮ মাসে দেশের শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ২০ হাজারের বেশি। বিও হিসাব সংক্ষরণকারী প্রতিষ্ঠান সিডিবিএল এ তথ্য জানিয়েছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ি, হাসিনা সরকার পতনের সময় দেশের শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৬ লাখ ৩ হাজার ৮২২টি। বর্তমানে শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব রয়েছে ১৬ লাখ ২৩ হাজার ৯১০টি। সে হিসাবে অন্তবর্তী সরকারের প্রায় ৮ মাসে শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ২০ হাজার ৮৮টি।
সিডিবিএল জানিয়েছে, বর্তমানে শেয়ারবাজারে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ১৮টি। হাসিনা সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। এ হিসাবে হাসিনা সরকার পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ১৭ হাজার ৫৮৪টি।
অপরদিকে, বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ৩৮৬টি। হাসিনা সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ৪ লাখ ২ হাজার ৪৭২টি। হাসিনা সরকার পতনের পর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১ হাজার ৯১৪টি।
হাসিনা সরকার পতনের পর নারী ও পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৬৬৩টি। হাসিনা সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১৭ হাজার ১৫২টি। সে হিসেবে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৫১১টি।
বর্তমানে বিনিয়োগকারীদের যে বিও হিসাব আছে তার মধ্যে একক নামে বিও হিসাব আছে ১২ লাখ ৫ হাজার ৬৭১টি, যা হাসিনা সরকার পতনের সময় ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৭৭টি। হাসিনা সরকার পতনের পর একক নামে বিও হিসাবে বেড়েছে ২১ হাজার ৯৯৪টি।
তবে হাসিনা সরকারের আমলে শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা কমেছে। তাদের মধ্যে শেয়ারবাজার ত্যাগের প্রবণতা এখনো বেশ লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, বিও হিসাব হল শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর হিসাব। বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করে থাকেন। বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা যায় না। বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)