ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফিফা র্যাংকিংয়ে ২ ধাপ উন্নতি হামজার বাংলাদেশের
ডুয়া ডেস্ক: পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বর স্থান ধরে রেখেছে।
তালিকায় দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে এসেছে বাংলাদেশ। তবে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে।
গত ২৫ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। ভারত বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও এই ড্র বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশ একটি পয়েন্ট অর্জন করে, যা তাদের র্যাঙ্কিং উন্নত করতে সহায়তা করেছে।
বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। এটি এশিয়ান কাপ বাছাইয়ের অংশ হবে। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তবে যদি বাংলাদেশ সিঙ্গাপুরকে পরাজিত করতে পারে, তাহলে ১০ জুলাই পরবর্তীতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হতে পারে।
আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা ছিল, এবারও তারাই আছে। তবে স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। তৃতীয় স্থানে আছে ফ্রান্স, চতুর্থ ইংল্যান্ড। আর ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৫ নম্বরে। এবার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে, এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বাসাউয়ের। তারা ৮ ধাপ পিছিয়েছে। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে।
ডিসেম্বর থেকে মার্চ উইন্ডো পর্যন্ত ২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছে ৫৮টি ম্যাচ। এই সময়ে থাইল্যান্ড ও ভিয়েতনাম সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)