ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
'তারেক রহমানের নেতৃত্বে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে'
ডুয়া নিউজ : তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই এ দেশে একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন, যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, "যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে। সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনোভাবেই হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ও সজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদেরও দায়িত্ব রয়েছে।"
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, "বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি