ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কাশ্মিরে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গো-লা-গু-লি
ডুয়া ডেস্ক: ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে কাশ্মির নিয়ে অসংখ্যবার ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ফের কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এতে সীমান্তে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
ভারতের সেনাবাহিনীর সূত্রে খবর, পাকিস্তানি সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল (LOC) পার হয়ে গুলিবর্ষণ শুরু করলে এই উত্তেজনা সৃষ্টি হয়। এর জবাবে ভারতীয় সেনাও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (০২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তবে সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে এখনও পাকিস্তানের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এনডিটিভি জানিয়েছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে।
ভারতের সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, “গতকাল ০১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খলভাবে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
হওয়া সমঝোতার নীতিমালা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
২০২১ সালে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতা বৃদ্ধির কারণ হতে পারে এমন উদ্বেগগুলো সমাধানে সম্মত হন। উভয় পক্ষই নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত চুক্তি, সমঝোতা এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল বলেও দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
অন্যদিকে, কাশ্মির সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা পাকিস্তানি সংবাদমাধ্যমে এখনও কোনও তথ্য সামনে আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ