ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্পে উদ্ধারকাজে মিয়ানমার গেল ফায়ার সার্ভিস
ডুয়া নিউজ : গত রবিবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে প্রতিবেশি দেশ মিয়ানমারে। বিধ্বংসী এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।
আজ মঙ্গলবার (১ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, 'মিয়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল আজ বিশেষ বিমানযোগে সকাল সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করে।'
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের নেতৃত্বে ৩ জন অফিসার এবং ৭ জন ফায়ারফাইটারসহ একটি উদ্ধারকারী টিম গঠিত হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে তুরস্কে ভূমিকম্পের পর উদ্ধারকাজ পরিচালনার জন্যও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি উদ্ধারকারী টিম পাঠিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি