ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইংল্যান্ডে ফিলিস্তিনকে স্মরণ করে হামজার ঈদ উদযাপন
ডুয়া নিউজ : সম্প্রতি বাংলাদেশে অভিষেক হয়েছে ইউরোপীয় ক্লাবে খেলা হামজা চৌধুরীর। বাংলাদেশে আসার পর থেকেই আলোচনায় ছিলেন এই ফুটবলার। আবারও আলোচনায় এসেছেন তিনি। লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপা জয়ের পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা চৌধুরী। দখলদার ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবারের ঈদুল ফিতরেও যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন বাংলাদেশের এই ফুটবলার।
সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এ দিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় যুক্তরাজ্য থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সদ্য আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া হামজা। ভিডিওতে এই তারকা মিডফিল্ডার বলেন, “আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশা-আল্লাহ।”
এছাড়া, হামজা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উদযাপনের তিনটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিটি ছিল ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজের পূর্ববর্তী মুহূর্তের ছবি। দ্বিতীয় ছবিতে তাকে বেশ খোশমেজাজে দেখা যায় এবং তৃতীয় ছবিতে তার হাতে একটি বিশেষ ব্রেসলেট দেখা যায়। এর সাথে একটি ছোট ফিলিস্তিনি পতাকা যুক্ত লকেট রয়েছে।
দুটি ছবিতেই সেই পতাকাটি দৃশ্যমান হলেও তৃতীয় ছবিটি এটি আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। এতে পরিষ্কার হয়ে উঠে যে, ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য। তাছাড়া কালো পাঞ্জাবি পরিহিত হামজার হাতের নিচে ছিল ফিলিস্তিনের ঐতিহাসিক ‘কেফিয়াহ’ নামক কালো ও সাদা রঙের স্কার্ফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস