ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঈদগাহে মধু দিয়ে আপ্যায়ন, শিশুদের বেলুন-চকলেট
ডুয়া নিউজ: ঈদ হলো খুশি ও আনন্দের উৎসব। এই আনন্দকে আরো বিশেষ করে তুলতে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদী বোর্ড অফিস জামে মসজিদের ঈদগাহ ময়দানে আয়োজিত হয়েছিল একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। যেখানে শিশুদের হাতে ছিল রঙিন বেলুন, চকলেট এবং বৃদ্ধদের আপ্যায়নে ছিল খাঁটি মধু।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (৩১ মার্চ) ‘সেভ দি বার্ড অ্যান্ড বি’ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অসাধারণ আয়োজনটি করেছিল। সংগঠনটির উদ্যোগে ঈদগাহে আসা শিশু ও বৃদ্ধদের জন্য মধু, চকলেট, রঙিন বেলুন, চা, কফি ও পান-সুপারি পরিবেশন করা হয়।
সেভ দি বার্ড অ্যান্ড বি সংগঠনের পরিচালক মন্ডলির সদস্য শামসুন নাহার জানিয়েছেন, মধু মহান সৃষ্টিকর্তার এক অনন্য নিয়ামত। তবে বর্তমানে বাজার ভেজাল খাদ্যে ভরপুর হয়ে গেছে। সার ও বিষের প্রভাবে উৎপাদিত খাদ্যদ্রব্য এবং ইন্ডাস্ট্রিয়াল ফুডের কারণে অসুস্থতার সংখ্যা বেড়ে গেছে। আগে ঈদ ছিল আত্মীয়-স্বজনের বাড়ি গিয়ে আনন্দ ভাগাভাগি করার সময়। কিন্তু সেই ঐতিহ্য আজ অনেকটাই ফেডে গেছে। তাই ঈদের উৎসবে নতুনত্ব আনতে তারা মধু নিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছেন।
ঈদের ময়দানের ইমাম ও খতিব ছিলেন মাওলানা মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে সামাজিক সংযোগ অনেকটাই কমে গেছে। আমরা ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে সংঘাত, যুদ্ধ ও মানবতার সংকট দেখছি। এর মাঝে ঈদ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সৌহার্দ্য বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এই আয়োজন শুধু আপ্যায়ন নয়, বরং এটি ঈদের পরম তৃপ্তি ও সৌহার্দ্যের প্রতীক।
মাওলানা মুজাহিদুল ইসলাম জানান, ঈদগাহের পাশেই মসজিদ কমিটির উদ্যোগে দুটি স্টলের ব্যবস্থা করা হয়। সেখান থেকে সেভ দি বার্ড অ্যান্ড বি’র পক্ষ থেকে মধু বিতরণের পাশাপাশি শিশুদের জন্য চকলেট, রঙিন বেলুন, এবং বৃদ্ধদের জন্য চা, কফি ও পান-সুপারির ব্যবস্থা করা হয়। ঈদের আনন্দ, শান্তির বার্তা, ও পরম তৃপ্তির অনুভূতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের