ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের জব্বার মন্ডল
ডুয়া ডেস্ক: ঢাকা অঞ্চলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল জাব্বার মন্ডল তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ খোলার অভিযোগে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৩১ মার্চ) তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। পোস্টে তিনি তার নাম ও ছবি ব্যবহার করে খোলা কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজের স্ক্রিনশট যুক্ত করেন। পাশাপাশি জিডির বিস্তারিতও শেয়ার করেন (জিডি নম্বর: ১৬৯৯, তারিখ: ৩১ মার্চ ২০২৫)। তিনি সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এছাড়া পোস্টে আব্দুল জব্বার মন্ডল ঈদ মোবারক জানিয়ে বলেন, "তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"।
তিনি দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত মূল্য এবং ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াই করে আসছেন। বিভিন্ন অভিযানের মাধ্যমে তিনি বাজারে ন্যায্য দাম নিশ্চিত করার জন্য নিরলস কাজ করছেন। তার শান্ত স্বভাব ও ধৈর্যশক্তি বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করে, এবং প্রয়োজনে শাস্তি বা জরিমানা আরোপ করেন। এসব কারণে ক্রেতারা উপকৃত হচ্ছেন। চলতি বছরের রমজান মাসে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের