ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, দেশ-জাতির জন্য বিশেষ দোয়া
ডুয়া নিউজ: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পর বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।
সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয় এবং মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে গাজা ও বিশ্বের অন্যান্য স্থানে নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য দোয়া করা হয়। এছাড়া দেশের উন্নতি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়। মুসল্লিদের ঈদুল ফিতরের আনন্দকে আরো অর্থবহ করার জন্য একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানানো হয়।
এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হওয়ার পর, পরবর্তী জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ৯টায়, ১০টায় এবং সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রতিটি জামাত শেষে মোনাজাতও করা হবে।
ঈদ উপলক্ষে বায়তুল মোকাররম এলাকার নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের