ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল
ডুয়া নিউজ: জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতের কার্যক্রম শুরু হয়েছে। জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। প্রধান জামাত শুরু হয় সকাল সাড়ে ৮টায়। এতে অংশ নিতে আসা মুসল্লিরা দুই ঘণ্টা আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে ঈদগাহ ময়দানের চারপাশে দীর্ঘ লাইন দৃশ্যমান ছিল। পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তেও দেখা গেছে মুসল্লিরা এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মসজিদে প্রবেশ করছেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতের ইমাম হিসেবে দায়িত্ব পালন করন এবং ক্বারী হিসেবে থাকেন মসজিদের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
জাতীয় ঈদগাহে উপস্থিত থাকেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান, যার আয়তন প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট। এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের