ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আতশবাজির আঘাতে শিশুর মৃত্যু
ডুয়া ডেস্ক : পটুয়াখালীতে ঈদুল ফিতরের আনন্দে আতশবাজি ফুটানোর সময় শ্বাসনালীতে আঘাত পেয়ে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ মার্চ) রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি পটুয়াখালী পৌরসভার মুন্সেফপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে এবং চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, ঈদের আনন্দ উদযাপনের জন্য রাফি কয়েকজন বন্ধুর সঙ্গে আতশবাজি ফুটাচ্ছিল। এ সময় একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে তার শ্বাসনালীতে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাটি অন্তত্য দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর না ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট