ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
চালু হচ্ছে চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট
ডুয়া ডেস্ক: চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশ থেকে চীনের কুনমিং শহরে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে । মূলত চীনের এই শহরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সেবায় এই উদ্যোগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ সহজে চিকিৎসার জন্য কুনমিং যেতে পারবেন।
শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল রয়েছে। তবে বিমানের ভাড়া বেশি হওয়ায় এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য সেখানে যাতায়াত বেশ ব্যয়বহুল। নতুন ফ্লাইট চালু হলে খরচ ও ভ্রমণের সময় উভয়ই কমে আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।
কর্মকর্তারা জানিয়েছেন, এই ফ্লাইটগুলো চালু হলে কুনমিংয়ে ভ্রমণের খরচ এবং সময় দুই কমবে। এতে চীনে স্বাস্থ্য সেবা বাংলাদেশিদের জন্য সহজ হবে।
বাংলাদেশের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত নজমুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লোর রয়েছে। তিনি বলেন, ‘চিকিৎসার ফি খুবই সহনশীল। বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারিত, যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন।’
অর্থাৎ বাংলাদেশি রোগীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও ঢাকা-কুনমিং রুটের বিমান ভাড়ার মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও হাসপাতাল সুবিধা দেওয়া হতে পারে।
এপ্রিল মাসে বাংলাদেশের সাংবাদিকদের একটি বড় দল কুনমিং সফরে যাবেন সেখানকার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করার জন্য।
এদিকে, গত মাসে প্রথমবারের মতো কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা হাসপাতালের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিমান ভাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের