ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জেলা প্রশাসকদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা
ডুয়া নিউজ: হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) জন্য ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৮ মার্চ) পাঠানো এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নাগরিক সেবা যেমন জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমির নামজারি এবং রেজিস্ট্রেশন, সবকিছুর জন্য হয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
চিঠিতে নির্দেশনা দেওয়া হয়, জেলা প্রশাসকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এবং দায়িত্ব পালনে মনোযোগ দিতে হবে। পরিহার করতে হবে সরকারের স্তুতিবাক্য।
চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়, পাসপোর্ট প্রদান করতে পুলিশি তদন্ত বাধ্যতামূলক নয়। এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, পাশাপাশি জমি রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলিতে মনোযোগ দিতে বলা হয়েছে।
চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। কর্মকর্তাদের সবসময় আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত