ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ীর তালিকায় জায়গা পেল অভ্যুত্থানের ছবি
ডুয়া নিউজ : ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ীদের মধ্যে জায়গা পেয়েছে বাংলাদেশের একটি ছবি। জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভাঙচুরের ছবিই পাচ্ছে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। ‘পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া’ আঞ্চলিক ক্যাটাগরিতে ঠাঁই পাওয়া এই ছবিটি তুলেছেন বাংলাদেশি ফটোসাংবাদিক শুভ্র কান্তি দাস।
৫ আগস্টে তোলা ছবিটির বিষয়ে ওয়ার্ল্ড প্রেস ফটোর ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে সরকার ঘোষিত নিয়োগ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন একটি গণজাগরণে পরিণত হয়েছিল। এই আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবৈধ গ্রেপ্তার, গুম এবং মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ উঠেছিল। সুষ্ঠু নির্বাচনের দাবির পাশাপাশি, নতুন সাইবার নিরাপত্তা আইনও জনগণের ক্ষোভের কেন্দ্রে ছিল, কারণ আইনটি বাক্স্বাধীনতা সংকুচিত করছে বলে ব্যাপক সমালোচনা হয়।
শুরুতে শান্তিপূর্ণ এই আন্দোলন সরকার ও সরকারি বাহিনীর কঠোর দমন-পীড়নের ফলে রক্তক্ষয়ী হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আগস্টের মধ্যে সরকার পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেন।
‘দ্য ক্যানভাস অব পাওয়ার’ শিরোনামের এই ছবিটির আলোকচিত্রী শুভ্র কান্তি দাস সম্পর্কে জানানো হয়েছে, তিনি বাংলাদেশের চাঁদপুর জেলার বাসিন্দা। খ্যাতিমান এই ফটোসাংবাদিক রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, পরিবেশগত বিপর্যয় এবং সামাজিক অবিচার নিয়ে কাজ করেন।
কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করার পর তিনি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ফটো সাংবাদিকতার প্রশিক্ষণ নেন। ২০১২ সালে ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে তিনি পুরোপুরি ফটো সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন।
ওয়ার্ল্ড প্রেস ফটো জানিয়েছে, 'এ বছর প্রতিযোগিতায় ১৪১টি দেশের ৩ হাজার ৭৭৮ জন আলোকচিত্রী ৫৯ হাজারের বেশি ছবি জমা দেন। এর মধ্যে ৪২টি ছবি পুরস্কৃত হয়েছে। বিশ্বের ৬টি অঞ্চলভেদে আলোকচিত্রীদের তিনটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি আঞ্চলিক জুরি বিজয়ীদের নির্বাচন করে। পরে স্বাধীন আন্তর্জাতিক জুরি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।'
সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালে বিশ্বের রাজনৈতিক ও মিডিয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়েছে। বিজয়ী ছবিগুলো দর্শকদের প্রচলিত সংবাদ চক্রের বাইরে গিয়ে ঘটনাগুলো আরও গভীরভাবে দেখার সুযোগ করে দেয়।’
এই বছরের পুরস্কার বিজয়ী ছবিগুলোর মূল থিমগুলোর মধ্যে রয়েছে—রাজনীতি, লিঙ্গ, অভিবাসন, সংঘাত এবং জলবায়ু সংকট।
বিজয়ী ছবিগুলো ৬০টিরও বেশি শহরে প্রদর্শিত হবে। যার মধ্যে রয়েছে—লন্ডন, রোম, বার্লিন, মেক্সিকো সিটি, মন্ট্রিয়েল, জাকার্তা। এছাড়া, অনলাইনে কোটি কোটি দর্শক বিজয়ী ছবিগুলো দেখতে পারবেন।
আগামী ১৭ এপ্রিল নেদারল্যান্ডসের আমস্টারডামে ‘ফটো অব দ্য ইয়ার’ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রত্যেক বিজয়ী আলোকচিত্রী এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন। গ্লোবাল জুরি চেয়ার লুসি কন্টিসেলো বলেন, ‘আমরা এমন ছবি খুঁজছিলাম যা মানুষকে আলোচনায় নিয়ে আসবে।’
বিশ্ব প্রেস ফটো ১৯৫৫ সালে নেদারল্যান্ডসে প্রতিষ্ঠিত হয়। এটি সাংবাদিকতা ও প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে বাস্তবতার গভীর উপলব্ধি, সংলাপ এবং সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক