ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
চলতি মাসে প্রবাসী আয়ে ইতিহাস
ডুয়া নিউজ : চলতি মাসে রেমিট্যান্স পালে বইছে সুবাতাস। একক মাসে প্রবাসী আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করেছে। মার্চের ২৬ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ। যা দেশের ইতিহাসে যে কোনো মাসের সর্বোচ্চ।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত ২৭৫ কোটির হিসাবে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১১ কোটি ৪৫ লাখ ডলার। এরপর ২৫-২৬ মার্চ দেশে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। ঈদকে সামনে রেখে প্রবাসীরা স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। ফলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে চলতি মাসে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। যা মাসিক হিসাবে নতুন রেকর্ড গড়বে।
গত বছরের মার্চে ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। এবছর একই সময়ে প্রবাহ বেড়েছে ৮২ দশমিক ৪০ শতাংশ। পুরো মার্চ মাসে গত বছর রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০০ কোটি ডলারেরও কম।
অন্যদিকে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধের পর গত ৯ মার্চ দেশের রিজার্ভ কমে দাঁড়ায় ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে। পরিশোধের আগে এর পরিমাণ ছিল ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
এদিকে, দেশের বাজারে ১২২ টাকায় স্থিতিশীল হয়ে এসেছে ডলারের দাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে