ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রুশ উপ-প্রধানমন্ত্রীকে ড. ইউনূস
রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে চলতি বছরের শেষে
ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।
আজ বৃহস্পতিবারন (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশের বোয়াওতে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।
বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা সমাধান করা হয়েছে, বাংলাদেশ ঢাকার একটি অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করেছে।”
প্রধান উপদেষ্টা বলেন, “বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ রাশিয়া থেকে আরও গম এবং সার আমদানি করবে। রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম দেশে আরও সমুদ্র ও সমুদ্র উপকূলীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী।”
এ সময় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক দুই দেশের মধ্যে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, “রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে অধ্যয়নরত দেখতে চায়।”
তিনি আরও বলেন, “রাশিয়া বাংলাদেশে আরও গম এবং সার রপ্তানি করতে চায়।”
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি