ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তামিমের সুস্থতার জন্য বাবরের মোনাজাত
ডুয়া ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে জনপ্রিয় নাম তামিম ইকবাল। গত সোমবার খেলতে নেমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। যা গোটা দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটকেও নাড়িয়ে দিয়েছে। হার্ট অ্যাটাকের পর তাকে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
তার হার্টে রিং বসানো হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত হলেও স্বাভাবিক জীবনে ফিরতে আরো বেশ কিছুদিন লাগবে তামিমের। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
দেশের ক্রিকেটার থেকে শুরু করে সর্বস্তারের মানুষ তামিমের সুস্থতা কামনা করছেন। তবে শুধু দেশের নয়, বিদেশি ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমিরাও তার সুস্থতা কামনা করছেন। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম।
গতকাল ২৫ মার্চ রাতে বাবর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “দ্রুত সেরে ওঠো।” এই লেখার সঙ্গে মোনাজাতের ইমোজিও যুক্ত করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান।
শুধু বাবর আজম নন, বিদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার তামিমের সুস্থতা কামনা করেছেন।
ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছিলেন, “তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারো ভিন্ন কিছু হবে না। দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।”
জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা লিখেছিলেন, “তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।”
ভারতের সাবেক তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, “এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি