ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মাহফুজুর রহমানের ভক্তদের জন্য দুঃসংবাদ
ডুয়া ডেস্ক : ড. মাহফুজুর রহমানের ভক্তদের জন্য দুঃসংবাদ। প্রতি ঈদেই নতুন গান নিয়ে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে আসন্ন রোজার ঈদে নতুন কোনো গান নিয়ে হাজির হচ্ছেন না আলোচিত এই শিল্পী।
২০১৬ সালের ঈদুল আজহায় নিজের চ্যানেল এটিএন বাংলায় একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে গান গাওয়া শুরু করেন মাহফুজুর রহমান। এরপর থেকে প্রতি ঈদেই নিয়মিত গান পরিবেশন করেছেন তিনি। করোনাকালেও তার গানের ধারাবাহিকতা বজায় ছিল। তবে এবার তার সেই নিয়মিত পরিবেশনাতে ছন্দপতন ঘটেছে।
এবার ঈদে গান না গাওয়ার বিষয়ে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, 'মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না।'
প্রসঙ্গত, গত কুরবানি ঈদে মাহফুজুর রহমান বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও গেয়েছিলেন। ‘আমার চোখের আলো’ শিরোনামে অনুষ্ঠিত তার একক সংগীতানুষ্ঠানে পরিবেশন করা হয়েছিল একাধিক গান।
এছাড়া, ‘ওয়াদা করো’ নামে একটি দ্বৈত গানের অনুষ্ঠানে মাহফুজুর রহমানকে দেখা যায় নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে গান গাইতে। তার আরেকটি একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’ এটিএন নিউজেও সম্প্রচারিত হয়।
গান গাওয়ার পাশাপাশি সংগীতের নানা ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন মাহফুজুর রহমান। কখনো রোমান্টিক, কখনো জীবনঘনিষ্ঠ গান নিয়ে তিনি দর্শকদের সামনে হাজির হন।
যদিও তার গান নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এসব কিছু তোয়াক্কা না করে তিনি নিজের মনে গান গেয়ে চলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর