ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন চিকিৎসক
ডুয়া ডেস্ক: শঙ্কা কাটিয়ে তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে মারাত্মক হার্ট অ্যাটাকের পর তাকে মাঠের বাইরে যেতে হচ্ছে। তাকে পূর্ণ সুস্থ হতে এবং খেলায় ফিরতে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে তার চিকিৎসকদের অনুমতি নিতে হবে।
আজ সাভারের কেপিজে হাসপাতালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তামিমের স্বাভাবিক জীবনে ফেরার সময় সম্পর্কে ডা. আবু জাফর জানিয়েছেন, "তামিমের শারীরিক অবস্থা আশাব্যঞ্জক তবে তার চিকিৎসা অনুযায়ী কিছু ঝুঁকি থাকতে পারে। এখনই তার মুভমেন্ট করা খুব ঝুঁকিপূর্ণ। তাই আমরা তামিমের সঙ্গে কথা বলেছি এবং তার পরিবারকে বিষয়টি বোঝানো হয়েছে।"
ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী আরও বলেন, "এখন তামিম বাথরুমে যেতে পারবেন তবে তাকে কারো সাথে থাকতে হবে। তিনি ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। এরপর আরও কিছু সময় বিশ্রাম নিতে হবে।"
সোমবার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। বর্তমানে তিনি সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হবে।
কেপিজে হাসপাতালের সিসিইউতে দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ জানিয়েছেন, "তামিম এখন ভালো আছেন, কিছুটা হাঁটাচলা করছেন এবং হাসিখুশি আছেন। তবে এখনও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন।"
তামিমের দ্রুত সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শুরুর আগে বিশেষ দোয়া করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি