ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মাহফুজের ব্যাংক হিসাব তলব
ডুয়া ডেস্ক : ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা মাহফুজ আলম। জনপ্রিয় এই অভিনেতা ও তাঁর স্ত্রী ইসরাত জাহানসহ চারজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাকিরা হলেন মাহফুজ আহমেদের শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও শাশুড়ি শরীফা কাদের।
গতকাল রবিবার (২৩ মার্চ) এনবিআর’র গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) থেকে পাঠানো চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, এই চারজনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো ধরনের মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয়েছে।
এর আগে, একইদিন এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি প্রদান করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি