ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ আজ
ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ সন্ধ্যায়।
আজ সোমবার (২৪ মার্চ) বিকালে বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ফলাফল প্রকাশের সব আয়োজন শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।”
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশিত হলেও এবার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ফল প্রকাশে এক মাসেরও বেশি সময় লেগেছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বী ৭৭ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক