ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিএমপি কমিশনারকে আইজিপি পদে পদোন্নতি
ডুয়া নিউজ: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে পুলিশের আইজি (সিনিয়র সচিব পদমর্যাদায়) হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।
রবিবার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ক এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ১২ জানুয়ারি থেকে তিনি আইজিপি হিসাবে ভূতাপেক্ষ পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।
এই পদোন্নতির ফলে তিনি প্রাপ্যতা অনুসারে বকেয়া বেতন, ভাতা এবং পেনশন সুবিধাসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর রায় অনুযায়ী, ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮ জুলাই ২০১৩ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০ ডিসেম্বর ২০১৪ থেকে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) এবং ১২ জানুয়ারি ২০১৭ থেকে পুলিশ মহাপরিদর্শক (সিনিয়র সচিব পদমর্যাদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৪ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)