ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
১২ দিন বন্ধ থাকবে ইবির আবাসিক হল
ডুয়া ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল আগামী ১২ দিন বন্ধ থাকবে। আগামী বুধবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে ৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত হল বন্ধ থাকবে। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন জানিয়েছেন, ২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ হবে এবং ৮ এপ্রিল সকাল ১০টায় হল পুনরায় খুলে দেওয়া হবে।
হল বন্ধকালীন সময়ের মধ্যে ভেতর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। তিনি আরও বলেন, প্রক্টরিয়াল বডির নির্দেশনায় ছুটির সময় নিরাপত্তার জন্য আনসাররা দায়িত্ব পালন করবেন।
এছাড়া ১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে এবং এই ছুটি ৮ এপ্রিল পর্যন্ত চলবে। ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসও বন্ধ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?