ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হারের কারণ জানালেন কলকাতার অধিনায়ক রাহানে
ডুয়া ডেস্ক : শুরুতে ব্যাটিং করে প্রথম ওভারে কুইন্টন ডি কককে হারানোর পর সুনীল নারিনকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে দলের লক্ষ্য দুই শ ছাড়ানোর দিকে এগিয়ে ছিল। তবে কিছুটা ব্যাটিং ব্যর্থতায় ১৭৪ রানে অলআউট হয়ে যায় কলকাতা, যা সহজেই টপকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করে রাহানে বলেন, ‘১৩ ওভার পর্যন্ত আমরা খুব ভালো ব্যাট করছিলাম। কিন্তু এরপর পরপর উইকেট পড়ে যাওয়ায় খেলা ঘুরে যায়। পরবর্তী ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিতে না পারায় আমরা বড় স্কোর গড়তে পারিনি।’
তিনি বলেন, ‘প্রথম ১০ ওভারে এক শ ছাড়ানোর পর দুই শ ছাড়ানো সম্ভব মনে হচ্ছিল। যখন আমি আর ভেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার পরিকল্পনা ছিল। কিন্তু পরপর উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না, সেটাই হয়েছে।’
রান তাড়ায় বেঙ্গালুরু কখনই চাপে পড়েনি। কোহলি ও ফিল সল্ট ওপেনিং জুটিতে ৯৫ রান তুলেছেন। পাওয়ার প্লের ৬ ওভারে এসেছে ৮০ রান। রাহানে এ ব্যাপারে বলছেন, ‘পাওয়ার প্লেতে ওরা খুব ভালো ব্যাট করেছে, এবং লক্ষ্যটা ছোট হওয়ায় তাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।’
রাহানে এদিন ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। প্রথম ম্যাচ হারের পরেও কলকাতার অধিনায়ক আশাবাদী। তিনি বলেন, ‘আগামী ২৬ মার্চ গৌহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ে ফিরতে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)