ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আবারও বেটিং সাইটের বিজ্ঞাপন নিয়ে আলোচনায় সাকিব
ডুয়া ডেস্ক : বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন ক্রিকেটে ফেরার অপেক্ষা ঠিক তখনই আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। শনিবার (২২ মার্চ) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে।
একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।
এর আগে ২০২৩ সালের আগস্টে অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হয়ে বিতর্কিত হয়েছিলেন সাকিব।
বিসিবির নীতিমালা অনুযায়ী ধূমপান, মাদক, জুয়া ইত্যাদি সম্পর্কিত কোন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই। সেসময় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকায় সাকিব বিসিবির এই নিয়ম মেনে চলতে বাধ্য। কিন্তু তিনি সেটা অনুসরণ করেননি। পরে অবশ্য ব্যাপক সমালোচনা ও বিসিবির শাস্তির হুমকিতে সেই চুক্তি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হন সাকিব। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেননি তিনি।
এদিকে, দীর্ঘদিনের বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বোলিং নিয়ে সমস্যা ধরা পড়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে। শনিবার সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)