ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কোনো অনিয়ম-দুর্নীতি চলবে না: উপাচার্য
ডুয়া নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, বর্তমান প্রশাসন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর অটল রয়েছে।
সম্প্রতি গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন আইসিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আমানুল্লাহ তার বক্তব্যে বলেন, বর্তমানে যে কোনো ধরনের ভয় এবং ভীতি অতিক্রম করে সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, প্রশাসন কোনো ধরনের অন্যায়, দুর্নীতি অথবা অনিয়ম সহ্য করবে না।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আইসিটি দপ্তরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হবে। অধিভুক্ত কলেজ ও শিক্ষার্থীদের দ্রুত সেবা প্রদানের জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ভেতরে এবং বাইরে প্রশিক্ষণের আয়োজনেরও প্রয়োজনীয়তা অনুধাবন করেন অধ্যাপক আমানুল্লাহ, যাতে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারে।
তিনি আইসিটি দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্মাণের পাশাপাশি একটি সুন্দর পরিবেশ বজায় রাখা এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের ৩৬ লাখ শিক্ষার্থীকে দ্রুত সেবা প্রদানের জন্য জোর প্রয়াস চালাতে হবে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়