ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই সপ্তাহে শেয়ারবাজারের মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহ (১৬-২০ মার্চ) দেশের শেয়ারবাজারের মূলধন কমেছে প্রায় ৫ হাজার কোটি টাকা। আগের সপ্তাহেও মূলধন কমেছে ৬ হাজার কোটি টাকার বেশি। ফলে, দুই সপ্তাহে শেয়ারবাজারের প্রায় ১১ হাজার কোটি টাকার মূলধন হ্রাস পেয়েছে।
আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। তবে পতন সত্ত্বেও টাকার অংকে লেনদেন বেড়েছে। যদিও লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন কমেছে।
ঢাকার শেয়ারবাজার
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে ৫,২০১.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৩.৬৮ পয়েন্ট বা ০.৭২ শতাংশ কমে ১,৮৮৭.৮৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৭.২৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে ১,১৫৮.০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৯টির শেয়ারের দাম বেড়েছে, ২০৭টির দাম কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসই-তে মোট ১০০ কোটি ৪২ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা। তাহলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২৯ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা বা ২১.৯৮ শতাংশ।
বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা এবং সপ্তাহ শেষে বাজারমূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায়। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৮২ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা বা ০.৬০ শতাংশ।
চট্টগ্রামের শেয়ারবাজার
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৮২ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে ১৪ হাজার ৫৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর অপর সূচক সিএসসিএক্স অপরিবর্তিত রয়েছে ৮ হাজার ৮৫০ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৫৪টির দাম বেড়েছে, ১২৪টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
সাপ্তাহিক সরকারী প্রতিবেদনে দেখা যায়, সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬২ হাজার ৪৯৯ টাকার। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৩৩ কোটি ৯ লাখ ২৪ হাজার ৮৬৭ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৩৬৮ টাকা বা ১৭.৬১ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)