ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
হাসান নাওয়াজের সেঞ্চুরিতে পাকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়
ডুয়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে পাকিস্তান নাজুক অবস্থায় পড়েছিল এবং ব্যাপক সমালোচনার মুখে ছিল। সেই সমালোচনার জবাব দিতে ও সিরিজ বাঁচাতে তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় ছিল না পাকিস্তানের। যখন নিউজিল্যান্ড ২০৫ রানের কঠিন টার্গেট দেয়, তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
তবে এই ম্যাচে পাকিস্তানের তরুণ ব্যাটার হাসান নাওয়াজ সব কিছু বদলে দেন। আগের দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরে আসা নাওয়াজ এদিন ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৪৫ বলে ১০৫ রান করেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ১০টি চার। তার এই অবদানেই পাকিস্তান ২০৪ রানের লক্ষ্য তাড়া করে সহজেই জয়লাভ করে।
অথচ, আগের দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরায় এই ম্যাচে তিনি সুযোগ পাবেন কিনা সেটা নিয়েই ছিল প্রশ্ন। এরপরও তার ওপর আস্থা রেখেছে দল। যার প্রমাণটা এবার তিনি দিলেন বড় পরিসরে। দলকে জিতালেন প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করে।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন কিউই ব্যাটার মার্ক চাপম্যানও। ৪৪ বলে ৯৪ রান এসেছে তার ব্যাট থেকে। বাকিরা খুব বেশি উইকেটে টিকতে না পারলেও দ্রুত ব্যাট চালিয়েছেন। তাতে ১৯.৫ ওভারে অলআউট হলেও নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৪।
এমন লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতবে পাকিস্তান? কে ভেবেছে। সব কিছু মিথ্যা প্রমাণ করে এদিন ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও তরুণ নাওয়াজ। হারিস ২০ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলে অধিনায়ক সালমান আলি আগাকে নিয়ে দলকে টেনে তুলেন নাওয়াজ।
ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। তাকে সঙ্গ দিয়ে গেছেন সালমানও। তাতে আর কোনো বিপদ তো হয়ইনি বরং নিউজিল্যান্ডকে ম্যাচটা পাকিস্তান হারিয়েছে হেসেখেলে। যেখানে সালমানের সংগ্রহ ৩১ বলে ৫১।
এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ২-১ ব্যবধান। সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে ২৩ ও ২৬ মার্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)