ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ভোলা-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চালু
ডুয়া ডেস্ক : ভোলা-চট্টগ্রাম রুটে যাত্রীদের সুবিধার্থে দুটি বিলাসবহুল জাহাজ চালু করা হয়েছে। এর মাধ্যমে এই নৌরুটের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠলো। শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ‘এমভি বার আউলিয়া’ নামে একটি জাহাজ যাত্রা শুরু করে।
জাহাজটি ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা ঘাটে যাত্রী তুলে নোয়াখালীর হাতিয়ার ঘাট হয়ে চট্টগ্রামে যাবে এবং বিকেল ৫টার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে পৌঁছবে।
অন্যদিকে, একই সময় চট্টগ্রামের সদরঘাট থেকে যাত্রী নিয়ে ‘এমভি কর্ণফুলী এক্সপ্রেস’ নামে একটি জাহাজ রওনা হয়ে হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন ঘাটে যাবে।
লালমোহন মঙ্গল শিকদার ঘাটের টিকিট কাউন্টার এজেন্ট মো. জমিস জনি বলেন, ভোলার সঙ্গে চট্টগ্রাম ও হাতিয়ার সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই প্রথম জাহাজ চালু হওয়ায় ভোলাবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
তিনি জানান, জাহাজে ইকোনোমি চেয়ারের সর্বোচ্চ ১ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের কেবিন ১ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত রয়েছে।
তিনি আরও জানান, আজই প্রথম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে জাহাজটি। যদিও যাত্রী কিছু কম ছিল। তবে আগামীতে বাড়বে।
এমভি বার আউলিয়া জাহাজের ক্যাপ্টেন মো. ফরিদ হোসাইন তালুকদার বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় আমরা চট্টগ্রামের সদরঘাট থেকে জাহাজ থেকে হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন ঘাট হয়ে চরফ্যাশনের বেতুয়া ঘাটে এসে পৌঁছেছি বিকেল ৫টার দিকে।
তিনি বলেন, আজ শুক্রবার সকাল ৮টায় আমরা বেতুয়া ঘাট থেকে যাত্রা শুরু করেছি। পথে ওই ঘাটগুলো হয়ে বিকেল ৫টার মধ্যেই আমরা চট্টগ্রামের সদরঘাটে যাত্রী নিয়ে পৌঁছে যাবো।
আমাদের জাহাজে ৮৫০ যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রথম দিন চট্টগ্রাম থেকে বেতুয়া পর্যন্ত প্রায় শতাধিক যাত্রী পরিবহন করেছি। আজও কিছুটা বেড়েছে। আগামীতে আরও যাত্রী বাড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর