ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন প্রেস সচিব
ডুয়া নিউজ : গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগাণ্ডা ও মিথ্যা তথ্য ছড়ায় দেশটি। এছাড়াও তথাকথিত সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক অস্থিরতার অজুহাতে বাংলাদেশিদের জন্য ভিসাও বন্ধ করে দেয় দেশটি। এরপর অল্প পরিমাণ চিকিৎসা ভিসা দেওয়া শুরু করে।
তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সাত মাসে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বাণিজ্য আরও বেড়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, “আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সাত মাসে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে।”
শফিকুল আলম বলেন, “আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের