ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় নগরনীতি-২০২৫ এর খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: দেশের শহরগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নগরনীতি-২০২৫ এর খসড়া প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ শহরে বসবাস করে, তবে জিডিপিতে তাদের অবদান ৬২ শতাংশের বেশি। তাই শহরগুলোতে উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে নতুন নীতি প্রয়োজন ছিল।
শহর উন্নয়ন ও নগর ব্যবস্থাপনার মূল বিষয়গুলো হলো বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং নগর অবকাঠামোর পরিকল্পনা। উপদেষ্টা পরিষদের সভায় আজ এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।
শফিকুল আলম আরও জানান, সরকারি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ৫৩২টি আরবান সেন্টার রয়েছে। এর মধ্যে রয়েছে ছোট ও বড় শহর, জেলা শহর এবং অন্যান্য নগর। এই নীতিমালা শহরের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর