ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের ওয়াশরুম ও দেয়ালে ‘জয় বাংলা’
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের লিফটের দেয়ালে 'জয় বাংলা' স্লোগান লেখা পাওয়া গেছে। তবে এটি কে বা কারা লিখেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হলের আবাসিক শিক্ষার্থীরা লাল রঙে লেখা 'জয় বাংলা' স্লোগান দেখতে পান। তাদের ধারণা, বুধবার (১৯ মার্চ) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো সদস্য এটি লিখে থাকতে পারে।
এর আগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ওয়াশরুমেও 'জয় বাংলা' স্লোগান দেখা গিয়েছিল। ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের অবাধ চলাফেরা নিয়ে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী আমিরুজ্জামান তামিম বলেন, "এটি ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসনের খেসারত। রাতে বিজয় একাত্তর হলের দেয়ালে এবং যমুনা পূর্ব পাশের লিফটে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা 'জয় বাংলা' লিখে রেখে গেছে। ক্যাম্পাসে এ ধরনের গোপন কার্যক্রমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে জানতে চাইলে বিজয় ৭১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, "যদি হলের মধ্যে কোনো বর্ণচোরা থাকে তাহলে তাদের চিহ্নিত করা কঠিন। সিসিটিভি ক্যামেরার আওতাধীন এলাকা থেকে আমরা বিষয়টি দেখার চেষ্টা করেছি। আমাদের অনুমান এটি সকাল ৬টা ৯ মিনিট থেকে ১৯-২০ মিনিটের মধ্যে হয়ে থাকতে পারে। আমরা লেখাটি মুছে দিয়েছি।"
তিনি আরও বলেন, "যারা এটি করেছে তারা চোরের মতো আচরণ করেছে। এটি সম্ভবত একটি পরিকল্পিত কাজ, যা ডাকসুর বিষয়টি সামনে রেখে করা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর