ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে অব্যাহতি
ডুয়া নিউজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী এ এস এম কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খানের বিরুদ্ধে অব্যাহতির দাবি জানান। তারা ৩১ ডিসেম্বরের মধ্যে তার নিয়োগ বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর ফলে আজ নতুন ট্রেজারারের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
গত ২৬ নভেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ১ ডিসেম্বর শিক্ষকেরা তাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করে ক্যাম্পাসে প্রতিবাদ জানান এবং ১২৮ জন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন। ২৬ নভেম্বর রাতে নতুন ট্রেজারার ক্যাম্পাসে যোগদান করতে এলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে তাকে ফিরে যেতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?