ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ার কারসাজিতে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকা জরিমানা
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফেব্রুয়ারিতে তিনটি তালিকাভুক্ত কোম্পানি—সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফাইন ফুডস ও ফরচুন শুজ লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে ১২ জন ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে মোট ৭৯ কোটি ৯২ লাখ টাকা জরিমানা করেছে।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: মো. আবুল খায়ের ১১ কোটি ০১ লাখ টাকা, আবুল কালাম মাতবর ৭ কোটি ২১ লাখ টাকা, কাজী সাদিয়া হাসান ২৫ কোটি ০২ লাখ টাকা, কনিকা আফরোজ ১৯ কোটি ০১ লাখ টাকা, কাজী ফরিদ হাসান ৩৫ লাখ টাকা, কাজী ফুয়াদ হাসান ৩৫ লাখ টাকা, ডিআইটি কো-অপারেটিভ ৫ কোটি টাকা, মোহাম্মদ শামসুল আলম ৫৭ লাখ ৫০ হাজার টাকা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১ লাখ টাকা, সাজিয়া জেসমিন ৪৯ লাখ টাকা, সুলতানা পারভীন ১১ লাখ টাকা, এএএ এগ্রো এন্টারপ্রাইজ ৭৫ লাখ টাকা, আরবিম টেকনো ২৩ লাখ টাকা, মো. ফরিদ আহমেদ ১ লাখ টাকার জরিমানা।
সোনালী পেপার: সোনালী পেপারের শেয়ার কারসাজির অভিযোগে ৬ জনকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তদন্তের সময় মো. আবুল খায়ের ও তার সহযোগীরা সোনালী পেপারের ৭ লাখ ৩৭ হাজার ৭১টি শেয়ার ক্রয় করেন, যা কোম্পানির মোট শেয়ারের ১১.২৭ শতাংশ। তাদের ক্যাপিটাল গেইন ছিল ৭২ লাখ টাকা এবং আনরিয়ালাইজড গেইন ৯ লাখ ৩০ হাজার টাকা।
ফাইন ফুডস: ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের দাম কারসাজির জন্য বিএসইসি ৪ জন বিনিয়োগকারী এবং ২ প্রতিষ্ঠানকে ১ কোটি ৯৬ লাখ টাকা জরিমানা করেছে। প্রধান কারসাজিকারী মোহাম্মদ শামসুল আলমকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরও জরিমানা করা হয়েছে। বিএসইসি তদন্তের মাধ্যমে নিশ্চিত করেছে যে, তারা বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করেছিল।
ফরচুন শুজ: ফরচুন শুজের শেয়ারের দাম কারসাজির অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৭৭ কোটি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মো. আবুল খায়ের ও তার সহযোগীরা ফরচুন শুজের ১ কোটি ৭১ লাখ শেয়ার ক্রয় করেন এবং তদন্তকালীন সময়ে তারা ৭৭ কোটি ১৫ লাখ টাকা ক্যাপিটাল গেইন করেন। তাদের আনরিয়ালাইজড গেইন ৪২ কোটি ৩৮ লাখ টাকা ছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)