ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ার সম্ভাবনা, মিলতে পারে ৯ দিন
ডুয়া ডেস্ক : ঈদ উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব উঠতে পারে। যদি এটি অনুমোদিত হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই অনুযায়ী, সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে মোট পাঁচদিন ছুটির অনুমোদন দেয়, যেখানে আগে ছুটি ছিল তিনদিন। এরপর ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এর আগের দুই দিন, ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) এবং ঈদের পরের দুই দিন, ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা ৬ দিনের ছুটি পাবেন।
এখন যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, তাহলে এর পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিনের ছুটি পাবেন। তবে এটি চূড়ান্ত করতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের