ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধ-র্ষ-ণ
ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহিদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার এক ব্যক্তির মেয়েকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তের মধ্যে একজনকে পুলিশ আটক করেছে। অন্যজন এখনও পলাতক রয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, 'শহিদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেয় মেয়েটি। পথে নলদোয়ানী এলাকায় পৌঁছালে স্থানীয় দুই যুবক সাকিব মুন্সি ও সিফাত মুন্সি তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তারা জোরপূর্বক তার মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান। সেখানেই দুজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।'
এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তৎক্ষণাৎ অভিযান শুরু করে এবং মূল অভিযুক্তদের মধ্যে পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সিকে আটক করতে সক্ষম হয়। তবে তার সহযোগী সিফাত মুন্সি (সোহাগ মুন্সির ছেলে) এখনও পলাতক রয়েছে।
দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সাকিব মুন্সি নামে একজনকে আটক করেছি এবং পলাতক আসামি সিফাত মুন্সিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের