ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৭ এপ্রিল
ডুয়া নিউজ : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আগামী ১৭, ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এতে বলা হয়, এ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, বি ইউনিটে জীব বিজ্ঞান স্কুল, সি ইউনিটে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল এবং ডি ইউনিটে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, আগামী ১৭ এপ্রিল সি, ডি ইউনিট ও ১৮ এপ্রিল এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি ২০২৫ থেকে আবেদন শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ পর্যন্ত চলবে।
ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
এর আগে, ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও সকল ডিসিপ্লিনের প্রধানদের এক মতবিনিময় সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলছিলেন। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে একক ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?