ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাবিতে শেখ পরিবারের নামে থাকা হলের নাম বাতিলের সিদ্ধান্ত
ডুয়া নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ মুজিব পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা চারটি হলের নাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন নাম নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল।”
তবে হলগুলোর নতুন নাম নির্ধারণের জন্য ইতোমধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে শিক্ষার্থীরা আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম অপসারণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান