ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারত ম্যাচে থাকছেন না ফাহমিদুল, ফিরে গেছেন ইতালিতে
ডুয়া ডেস্ক: ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরা তার সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে ফিরেননি। জানা গেছে, তিনি ইতালিতে ফিরে গেছেন।
রোববার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও ফাহমিদুল ছিলেন না সেই দলে। বয়স কম হওয়ায় কোচ কাবরেরা তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনও বাফুফে'র নজরদারিতে রয়েছেন।
ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান জানান, "সে ইতালি ফিরে গেছে এবং আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম, এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়নি। তাকে আরও সময় দিতে হবে।"
এদিকে দলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো- ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের উপস্থিতি থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি