ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নাসায় ইন্টার্নশিপ
ডুয়া ডেস্ক : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই ইন্টার্নশিপের নাম STEM (Science, Technology, Engineering, and Mathematics) ইন্টার্নশিপ। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
নাসা বছরে তিনটি সেশনে (স্প্রিং, সামার এবং ফল) দুই হাজারের বেশি শিক্ষার্থীকে এই ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে। এটি পূর্ণকালীন বা খণ্ডকালীন হতে পারে। নাসার বিভিন্ন কেন্দ্র বা প্রতিষ্ঠানেও করা যেতে পারে।
নাসায় কাজ করতে হলে বেশ কিছু যোগ্যতা প্রয়োজন। কারণ সংস্থাটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা, স্যাটেলাইট উৎক্ষেপণ, মহাকাশ থেকে আবহাওয়া পর্যবেক্ষণ, সৌরজগতের বিভিন্ন গ্রহ নিয়ে গবেষণা এবং চাঁদ ও মঙ্গলে বসবাসের সম্ভাবনা বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করে। বিশ্বের গ্রহ, সৌরজগৎ এবং এর বাইরের জগৎকে আরও ভালো করে বোঝার জন্য ক্রমাগত মিশন চালায় সংস্থাটি।
নাসার আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বহু-সাংস্কৃতিক বৈশ্বিক পরিবেশে কাজ করার দক্ষতা উন্নত করতে সহায়তা করে। ইন্টার্নরা বিজ্ঞানী, প্রকৌশলী এবং অন্যান্য পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
এ কর্মসূচিতে হাইস্কুল ও কলেজ শিক্ষার্থীরা অংশ নিতে পারেন। ইন্টার্নশিপটি গবেষক, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের সঙ্গে কাজের সুযোগ প্রদান করে, যা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়তা করে।
আবেদনের শেষ তারিখ:
নাসার STEM ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীরা—
সামার সেশনের জন্য: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
ফল সেশনের জন্য: ১৬ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
নাসার ইন্টার্নশিপে আবেদন করতে ও আবেদন পদ্ধতি সম্পর্কে জানতেএখানে লিংকে ক্লিক করুন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতেএই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ