ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ইয়েমেনে মার্কিন হামলা; শিশুসহ নিহত ৫৩
ডুয়া ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মাঝে ৫ শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ।
আজ সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়, রবিবার রাতভর ইয়েমেনের বন্দরনগরী হুদাইদায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতির শীর্ষ নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। হামলায় গুরুত্বপূর্ণ কয়েক নেতা নিহত হয়েছে বলেও দাবি তাদের। তবে বিষয়টি নিশ্চিত করেনি হুতি।
লোহিত সাগরে মার্কিন জাহাজের ওপর হুতিদের হামলাই হুতিবিরোধী অভিযানের প্রধান কারণ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে ইরানকেও সতর্কবার্তা দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
অন্যদিকে, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন ও মিত্রদেশীয় জাহাজ বহরে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ