ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: পতনেও বিনিয়োগকারীদের আগ্রহ তিন খাতে
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পর পর দুই দিন সূচকের পতন অব্যাহত থাকলেও বিনিয়োগকারীদের আগ্রহ কমেনি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৭ মার্চ) ডিএসইতে সূচকের পতনের মধ্যেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সব সূচক কমলেও আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
বাজারের এই মন্দাভাবের মধ্যেও তিনটি খাতে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খাতগুলো হলো- ওষুধ ও রাসায়নিক খাত, বস্ত্র এবং প্রকৌশল খাত। আজ মোট লেনদেনের ৪০ দশমিক ৬৫ শতাংশই এই তিন খাত থেকে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিক সূচক নিম্নমুখী থাকলেও এই তিন খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ওষুধ ও রাসায়নিক খাতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৫ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৪.৭১ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৮০ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৯ কোটি ৩৩ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৫ কোটি ৩২ লাখ টাকার।
বস্ত্র খাতে মোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৭৯ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৫৪ শতাংশ। খাতটিতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৯ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৩৪ কোটি ১৮ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৪ কোটি ২২ লাখ টাকার।
প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৬০ কোটি ২৫ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১২.৪০ শতাংশ। এখাতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪০ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৪৩ কোটি ২৬ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৩ কোটি ৫৯ লাখ টাকার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)