ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইপিএলের প্রতিদ্বন্দ্বী হিসেবে সৌদির নতুন ক্রিকেট লিগ
ডুয়া ডেস্ক : আইপিএলের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রায় ৬ হাজার কোটি টাকার একটি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ চালু করার কথা ভাবছে সৌদি আরব।
অস্ট্রেলিয়ার ‘দ্য এজ’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই লিগ আয়োজিত হবে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম মডেলে, যেখানে আটটি দল চারটি ভেন্যুতে অংশ নেবে। সৌদির ‘এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস’ এই লিগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।
প্রতিষ্ঠানটি দেশটির এক ট্রিলিয়ন ডলারের তহবিলের অংশ, যার লক্ষ্য ক্রিকেটে নতুন দিগন্ত তৈরি করা ও রাজস্বের নতুন উৎস গড়া।
এই প্রকল্পের অন্যতম মূল পরিকল্পনাকারী অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও প্লেয়ার ম্যানেজার নিল ম্যাক্সওয়েল। তিনি এই লিগকে আইপিএল, বিগ ব্যাশ ও অন্যান্য বড় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সমকক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।
ইতোমধ্যে সৌদি আরব ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগ করেছে। ফুটবল, গলফ, ফর্মুলা ওয়ান ও বক্সিংয়ে বিপুল অর্থ ঢালার পর এবার তারা ক্রিকেটে আগ্রহ বাড়িয়েছে।
২০২৫ সালের আইপিএলের নিলাম জেদ্দায় আয়োজনের পর সৌদি আরব আরও সক্রিয়ভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে। দেশটি ক্রিকেট উন্নয়নে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পাশাপাশি নতুন টি-টোয়েন্টি লিগে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।
তবে লিগটি চালু করতে হলে সৌদি আরবকে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিশেষ করে বিসিসিআইয়ের অনুমোদন পেতে হবে, যা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)