ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টিএসসিতে গিয়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন মেহজাবীন
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার সটিয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সময় তিনি প্রতীকীভাবে পোস্টারটিও ছিঁড়ে ফেলেছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাবির সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মেহজাবীন টিএসসিতে এসে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, এতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং তিনি নিরাপদে ক্যাম্পাস ছেড়ে চলে যান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মেহজাবীন চৌধুরী টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে হত্যার শিকার কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর 'প্রিয় মালতী' সিনেমার পোস্টার সটিয়ে দিচ্ছেন। এই দৃশ্যটি গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লে বিষয়টি সমালোচনার জন্ম দেয় এবং ঢাবি শিক্ষার্থীরা তাকে ক্ষমা চাইতে বলেন।
পরে মেহজাবীন টিএসসিতে এসে ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি সোহাগী জাহান তনুর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ঘটনাটি অনিচ্ছাকৃত এবং ভুলবশত ঘটেছে বলে দাবি করেন। তিনি বলেন, "আমরা সকলেই তার মর্মান্তিক ঘটনার বিষয়ে অবগত এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে ২০ ডিসেম্বর মেহজাবীন চৌধুরী বড় পর্দায় প্রথম অভিষেক করতে যাচ্ছেন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টারিং করতে গিয়ে তাকে এই সমালোচনার মুখে পড়তে হয়।
জানা গেছে, সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?