ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে, জানালো আইসিসি
ডুয়া ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। ছয়টি দল ও ১৫টি ম্যাচ নিয়ে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে, যা শুরু হবে ৯ এপ্রিল এবং শেষ হবে ১৯ এপ্রিল।
শুক্রবার (১৪ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। ৯ এপ্রিল প্রথম দিনেই পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে আর একই দিনে ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। ১০ এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের পর বাংলাদেশ দুই দিন বিরতি পাবে। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আইরিশদের মোকাবিলা করবে বাংলাদেশ।
১৫ এপ্রিল বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে গাদ্দাফি স্টেডিয়ামে। ১৭ ও ১৯ এপ্রিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে এলসিসিএ মাঠে। ১৩ ও ১৫ এপ্রিলের ম্যাচ দুটি দিবারাত্রির, আর বাকি তিনটি ম্যাচ হবে সকালে।
এ বছরের অক্টোবরের শুরুতে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এই ছয়টি দল ইতোমধ্যে টিকিট নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে আরও দুটি দল উঠে আসবে। ফলে বিশ্বকাপে মোট আটটি দল অংশগ্রহণ করবে এবং ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)