ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!
ডুয়া ডেস্ক: ভারত বর্তমানে আইসিসি ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করছে। সম্প্রতি তারা তিনটি ফাইনাল খেলেছে এবং এর মধ্যে দুটি শিরোপা জিতেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা স্বপ্নভঙ্গের শিকার হলেও সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারত শিরোপা জয় করে। বর্তমানে তারা সোনালী সময় পার করছে এবং আগামী সময়ে বিভিন্ন দেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করেছে। এর মধ্যে বাংলাদেশের সফরও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে জানা গেছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত মোট ২৭টি ওয়ানডে খেলার পরিকল্পনা করেছে। এর মধ্যে ৯টি ওয়ানডে হবে ২০২৫ সালে এবং বাকি ১৮টি ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে ভারত তাদের সিরিজগুলোর জন্য প্রাথমিক পরিকল্পনা তৈরি করেছে, যদিও এই এফটিপি সূচিতে পরিবর্তন আসতে পারে।
চলতি বছরের আগস্টে ভারত বাংলাদেশ সফর করবে এবং সেখানে টাইগারদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। ২০২৫ সালে ভারতের আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে: অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফর এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে গুঞ্জন শোনা গেলেও তারা এখনও খেলছেন এবং তাদের ওয়ানডে ক্যারিয়ার আরও দীর্ঘ করার সম্ভাবনা রয়েছে। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনাও তাদের মাথায় রয়েছে, যেটি ওই বছরের অক্টোবর-নভেম্বরে আফ্রিকান মাটিতে অনুষ্ঠিত হতে পারে। তাই ভারত ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে ৮ দলের সঙ্গে ৩ ম্যাচের ৯টি ওয়ানডে সিরিজ খেলবে।
২০২৭ বিশ্বকাপের আগে ভারত যেসব ওয়ানডে খেলতে পারে:
- আগস্ট, ২০২৫: বাংলাদেশ (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
- অক্টোবর, ২০২৫: অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
- নভেম্বর, ২০২৫: দক্ষিণ আফ্রিকা (৩ ওয়ানডে, হোম)
- জানুয়ারি, ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, হোম)
- জুন, ২০২৬: আফগানিস্তান (৩ ওয়ানডে, হোম)
- জুলাই, ২০২৬: ইংল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
- সেপ্টেম্বর, ২০২৬: ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, হোম)
- নভেম্বর, ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
- ডিসেম্বর, ২০২৬: শ্রীলঙ্কা (৩ ওয়ানডে, হোম)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ