ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যে ১০ কোম্পানি
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২০ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৩২.৩৪ শতাংশ।
ডিএসইর দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২১.৯৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে শ্যামপুর সুগার। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১০৪ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২৭ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৬০ পয়সা বা ২১.৬১ শতাংশ।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ১৬.৯৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৬৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ১৬.৫৬ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১২.৫০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ, জিলবাংলা সুগারের ১০.৯০ শতাংশ এবং হাক্কানি পাল্পের ১০.৭৮ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)